আমাদের ভারত, ১৩ নভেম্বর: শনিবার সকালে নিউটনের ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে বেরোনোর সময় দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। আগামী পুরসভা নির্বাচন ও দলের প্রার্থী তালিকা নিয়ে তিনি স্পষ্ট করে দেন বেশ কিছু বিষয়। তিনি জানিয়ে দেন, কোনও ফিল্মস্টার নয় পার্টি নেতারাই লোকাল বডির পার্টির ইলেকশন লড়াই করবেন।
সাংবাদিকরা প্রশ্ন করেন, পৌরসভার নির্বাচনের দিন ইতিমধ্যেই ঠিক হয়েছ। বিজেপি প্রার্থী তালিকা নিয়েও রাজনৈতিক মহলে রয়েছে জল্পনা। কবে প্রকাশিত হবে বিজেপির প্রার্থী তালিকা? সে বিষয়ে দিলীপ ঘোষ বলেন, তালিকা যথাসময়ে প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে। বিভিন্ন রকমের কমিটি গঠিত হয়েছে, সেখানে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এরপরই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কোনো ফিল্মস্টার কি পুর নির্বাচনের প্রার্থী তালিকায় থাকছে? সে প্রশ্নের উত্তরে দিলীপের স্পষ্ট বক্তব্য, ফিল্মস্টাররা লোকাল বডিতে লড়েন না। তারা বড় বড় নির্বাচনে লড়াই করেন। লোকাল বডির নির্বাচনে অর্থাৎ পুরো নির্বাচনে পার্টির কর্মীরাই পার্টির হয়ে লড়বেন।
অন্যদিকে বিজেপি নেতার রাহুল সিনহা সম্প্রতি বলেছেন, দল থেকে সব জঞ্জাল ঝাঁট দিতে হবে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাহুল সিনহা ঠিকই বলেছেন। জঞ্জাল পাকা হোক যারা পার্টির আসল কর্মী তাদেরকে নিয়েই পার্টির দাঁড়াবে আবার। তার বক্তব্য, জঞ্জাল আসে জঞ্জাল যায় ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায়। ক্ষমতায় নেই তাই হয়তো বিজেপিতে অনেকের অসুবিধে হচ্ছে।

