নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ সেপ্টেম্বর: আইনশৃঙ্খলার উন্নতি ও বেকারদের চাকুরির দাবিতে কলকাতায় অবস্থানে বসছে রাজ্য বিজেপি। আগামী ৪ সেপ্টেম্বর দিলীপ ঘোষ, মুকুল রায়রা গান্ধীমূর্তির সামনে অবস্থানে বসবেন। বেলা ১২টা থেকে রাজ্য বিজেপির সব নেতাই আগামী শুক্রবার অবস্থানে বসছেন।
শুধু কলকাতা নয় গোটা রাজ্যেই প্রত্যেক ব্লকে বিডিও অফিসের সামনে আইনশৃঙ্খলার উন্নতিতে অবস্থান বসবেন বিজেপি নেতারা। অবস্থান থেকে রাজ্যের বেকার যুবকদের চাকুরির দাবিতে বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা করবেন বিজেপি নেতারা। সামাজিক দূরত্ব বজায় রেখেই অবস্থান কর্মসূচি পালন করতে বলা হয়েছে বিজেপি নেতাদের।
কলকাতায় গান্ধীমূর্তির পাশাপাশি আলিপুরেও অবস্থানে বসবেন বিজেপি নেতারা। বেহালা ও দক্ষিণ শহরতলীর বিজেপি নেতারা অালিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের দফতরের নামনে বিক্ষোভ দেখাবেন।

