নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ৩০ মে:
এবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় জন আহার প্রকল্প চালু করলেন দিলীপ ঘোষ। আজ থেকে এই প্রকল্প শুরু হল। খড়গপুরে আগেই জন আহার প্রকল্প চালু করেন বিজেপি রাজ্য সভাপতি।
খড়্গপুরের জন আহার প্রকল্প মানুষের মধ্যে সাড়া ফেলেছে। তাই একইভাবে এবার বেলদায় লকডাউনে গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে আজ থেকে চালু হলো এই প্রকল্প। জনআহার প্রকল্পের প্রথম দিনই মানুষের মধ্যে সাড়া ফেলেছে। দুপুরে বিজেপি কর্মীরা ভাত, ডাল, ডিমের ঝোল নিয়ে আসতেই প্রচুর মানুষ খাবারের জন্য এসেছিলেন।

এব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, শুধু আমি নয়, প্রত্যেক সাংসদ এই প্রকল্প শুরু করেছে। হুগলিতে লকেট চ্যাটার্জ, রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী, বাঁকুড়ায় সুভাষ সরকার সহ সবাই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। লকডাউনে মানুষ যাতে দুমুঠো ভাত পায় তার চেষ্টা বিজেপি সাংসদরা করছে বলে জানালেন দিলীপ ঘোষ।

