সমীক্ষার রিপোর্ট হাস্যকর, গননার দিন কাউন্টিং এজেন্টদের মাটি কামড়ে থাকার নির্দেশ দিলীপ ঘোষের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ এপ্রিল : কাউন্টিং এজেন্টদের সমীক্ষার রিপোর্টকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। আজ কলকাতায় তিনি বলেন, বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমের এক্সিট পোলের রিপোর্ট হাস্যকর। হাস্যকর রিপোর্টকে পাত্তা না দেওয়ার কথাই কাউন্টিং এজেন্টের বিজেপি বলেছে। কারন আমাদের একাউন্টিং এজেন্টদের ফোকাস নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে।

প্রসঙ্গত, বেশ কয়েকটি প্রথম সারির বৈদ্যুতিন মাধ্যমের সমীক্ষায় বিজেপিকে পিছিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সরকার ফের ক্ষমতায় আসছে এমন খবর প্রকাশ করেছে কয়েকটি বৈদ্যুতিন মাধ্যমের সমীক্ষা। সেই বিষয়ে এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, সমীক্ষা পুরোটাই হাস্যকর। বিহার নির্বাচনের সমীক্ষা বিজেপিকে হারিয়ে দিয়েছিল। বিগত লোকসভা নির্বাচনে বিজেপিকে এরাজ্যে আসন দেয়নি। বাস্তবে তার উল্টাই হয়েছিল। কোনও সমীক্ষার রিপোর্টকে পাত্তা না দিয়ে কাউন্টিং এজেন্টদের কাজ করার পরামর্শ দিলীপ ঘোষের।

তিনি বলেন, আগামী দুই তারিখ সব সমীক্ষার রিপোর্ট উড়ে যাবে। বিজেপি একাই রাজ্যে ২০০ আসন পাবে। বিজেপি বাংলায় প্রথমবার সরকার গঠন করবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় জাতীয়তাবাদী মানুষরা সরকার পরিচালনা করবে। যারা সমীক্ষা করছে তারা করুক। আগামী ২ মের পর তারা সবাই মুখ লুকাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *