আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ মার্চ: নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুর ২ নং ব্লকের কুলিয়ানা জুনিয়র হাইস্কুলের ১১৮ নং বুথে ভোট দিলেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। এদিন তিনি প্রথমে তাঁরা গ্রামে বাড়ি কুলিয়ানাতে যান। সেখানে পৌঁছে শিব মন্দির দর্শন করে ভোট দিন দিতে আসেন। ভোট দেওয়ার পরে তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান প্রথম দফায় যে ৩০ টি আসনে ভোট পর্ব চলছে তার সবকটি আসনে বিজেপি জয়লাভ করবে। জঙ্গলমহল থেকে তৃণমূল সাফ হবে।

