নন্দীগ্রাম মামলায় উচ্চ আদালতের বিচারপ্রতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অনাস্থাকে “নিম্নমানের রাজনীতি”, বললেন দিলীপ ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুন: নন্দীগ্রাম মামলায় উচ্চ আদালতের বিচারপ্রতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাস্থা প্রকাশ করার ঘটনাকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে  দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপবাবু মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দেশের বিচার ব্যবস্থা বা সংবিধানের প্রতি যাদের ভরসা নেই তারাই এই ধরনের কথা বলে। তিনি বলেন, বিচারপতি একজন বিচারপতিই। তিনি সংবিধানের শপথ নিয়েই পদে এসেছেন। তাঁদের উপর আমাদের ভরসা রাখা উচিত। দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে তৃণমূল সাধারণ মানুষের মনে সন্দেহ তুলে ধরার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে গর্হিত কাজ হিসেবে ব্যাখ্যা করে তা “নিম্নমানের রাজনীতি” বলেও সমালোচনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *