স্বরুপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৪ ফেব্রুয়ারি : যারা অন্যদের বিরুদ্ধে প্রতিহিংসার কথা বলেন তারা যে কতখানি প্রতিহিংসাপরায়ন তা আরএকবার প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী। রাকেশ সিংয়ের দুই ছেলেকে পুলিশ তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আজ সকালে উত্তর দিনাজপুরে দিলীপ ঘোষ বলেন, রাকেশ সিংহের বাড়ি থেকে অন্যায় ভাবে পুলিশ তার দুই ছেলেকে তুলে নিয়ে গেছে। রাকেশ সিংকে পুলিশ বর্ধমান থেকে কেন গ্রেপ্তার করল তারও কোনও কারন জানা যায়নি। কারো নাম কেউ বললেই তাকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাবে এটা হতে পারে না। দলের কেউ যদি কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে আইন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কিন্তু পুলিশ বিনা কারনে কাউকে হয়রানি করলে বিজেপি রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাবেন। রায়গঞ্জ তুলসীতলা মাঠে তিনি শারীর চর্চায় অংশ নেন। পরে খরমুজাঘাট রোডে সাত নম্বর ওয়ার্ডে চা চর্চায় অংশ নেন।

