কুমারেশ রায়, মেদিনীপুর, ১৫ মার্চ:
সিপিএম আগে পশ্চিমবাংলায় প্রচুর অত্যাচার করেছে। এরপরে মানুষ বিশ্বাস করে তৃণমূলকে সরকারে এনেছিল, কিন্তু বাংলার মানুষ কি পেয়েছে? সোমবার ঘাটালের জল সরাতে জনসভায় এই প্রশ্ন করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীকে ড্রামা কুইন বলে ব্যঙ্গ করেন।
এদিন দিলীপবাবু বলেন, যারা আগে তৃণমূল করত তারা নিজেরা চা খেতে পয়সা পেত না ,তারপর কাউন্সিলর হয়ে তাদের চেহারা বদলে গেছে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনাকে নাটক বলে উল্লেখ করে দিলীপবাবু ব্যঙ্গ করে বলেন, কোন ডাক্তার দিদিমণির পায়ে প্লাস্টার করেছে জানা নেই কারণ প্লাস্টার করলে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয়। যে ডাক্তার প্লাস্টার করেছে তিনি কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন আমাদের জানা নেই যে দুদিন পরেই প্লাস্টার কেটে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েছেন। তিনি মুখ্যমন্ত্রীকে ড্রামা কুইন বলে ব্যঙ্গ করেন।

দিলীপ বাবু বলেন, এই রাজ্যে মেয়েরা ধর্ষিত হলে তার অভিযোগ থানা নিতে চায় না। এরাজ্যে মেয়েদের সম্মান নেই। পশ্চিমবাংলাতে চাকরির পরীক্ষা হয় না, পরীক্ষা হলে রেজাল্ট বের হয় না, রেজাল্ট বের হলে নিয়োগ হয় না।ঘাটাল থেকে মেছোগ্রাম পর্যন্ত রাস্তার যা অবস্থা ওই রাস্তায় যেতে হলে প্রাণ হাতে করে নিয়ে যেতে হয়।
দিলীপবাবু বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে সোনার বাংলা গড়বে। যে পরিবর্তন মানুষ চায় সেই পরিবর্তন আসবে বাংলায়। এইদিন দীলিপবাবু ঘাটাল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শীতল কপাট এর সমর্থনে রোড শো করেন।

