Dilip Ghosh, BJP, খড়্গপুরের চা চক্রে দিলীপ ঘোষ, একাধিক ইস্যু নিয়ে শাসক দলকে নিশানা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: খড়্গপুরের গেটবাজার এলাকায় সোমবার সকালে চা চক্রে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন একাধিক ইস্যু নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা দাগেন তিনি। যথা—

* ভবানীপুরে হারের আতঙ্ক মমতারঃ–
মমতা ব্যানার্জি ভয়ঙ্কর আতঙ্কে আছেন। উনি ভেবেছিলেন দাদাগিরি করে জিতে যাবেন। ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, পুলিশ দিয়ে জিতে যাবেন, কিন্তু সেটা এবার হবে না। উনি কেন বলছেন গণনা কেন্দ্রে সাবধান থাকতে হবে? আপনার কেন ভয় হচ্ছে? কারণ উনি বুঝে গেছেন হিসাব বরাবর হয়ে গেছে।

* আমলাদের বদলি নিয়ে এত ভয় কেন? তাহলে আমলারাই কি ভোট করাতেন?:–
উনি প্রশাসন চালাচ্ছেন উনার মত করে। নির্বাচন কমিশন দেখেছে কোন কোন অফিসার সংবিধানের শপথের থেকে মমতা ব্যানার্জির বেশি অনুগত। উনারা থাকলে তো শান্তিপূর্ণ নির্বাচন হবে না। তাই এত ভয়।

* আর জি কর- এ রোগী মৃত্যু:—
আর জি কর- এর মত পশ্চিমবঙ্গে যতগুলি হাসপাতাল রয়েছে সবগুলি আসলে মৃত্যু ফাঁদ। এখানে অসুস্থ হয়ে না মরলেও লিফটে মরতে পারে মানুষ। মমতা ব্যানার্জি এতদিন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কী করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ্যতা নেই চালাবার। তাই এবার পরিবর্তন দরকার।

* লড়াইয়ের ময়দানে AIMIM। AJUP- র সঙ্গে জোট:- ইলেকশনের আগে অনেক জোট হয়। আমাদের কিছু বলার নেই। লড়াই কেবলমাত্র বিজেপি তৃণমূলের।

*মুসলিম সমাজ সমর্থন তুলে নিচ্ছে শাসক দলের থেকে, ঘোষণা টাউন মুসলিম কমিটির:—
মুসলিমদের সাহস নেই মমতার বিরুদ্ধে যাওয়ার। আমরা লড়াই করি অশিক্ষা, কুশিক্ষা ও অনুন্নয়নের বিরুদ্ধে। আপনারা মুসলিম মুসলিম লড়াচ্ছেন। বকটুইতে যে খুন হয়েছিল মুসলমানরাই খুন করেছিল, তৃণমূল খুন করেছিল। পাড়ায় পাড়ায় মুসলিমরা সব থেকে কষ্টে আছে। তাড়াতাড়ি তৃণমূলের বাইরে যেতে গেলে কেস দেওয়া হবে। মুসলিমদের আরও একজোট হওয়ার বার্তা দিলীপ ঘোষের। পরিবর্তন করুন পাশে আছি বার্তা দিলীপের।

* ভবানীপুরে সবচেয়ে বেশি লিডের টার্গেট তৃণমূলের;— ভবানীপুরে মমতা ব্যানার্জি ৬০০০০ ভোট পেয়ে দেখান। লিড দেবে তো বিজেপি। এখন আপনারা ঘর বাঁচান।

* কমিশনের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ:— আমরা চাই বৈধ ভোটারদের নাম থাকুক তালিকায়। কেউ যেন বাদ না যায়। আর কোনো জালি ভোটার যেন ভোটার তালিকায় জায়গা না পায়।

* অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়লে আইনি সহায়তা দেবে তৃণমূল:—
আগে নিজের সরকার বাঁচাও। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলে এত দেরি হচ্ছে। আপনি আরেকবার কোর্টে যান আমরা ভোট দেখে নেব।

এদিন খড়গপুর শহরের দূষণ নিয়েও সরব হন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *