ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের ছবি নিয়ে খড়্গপুরে ধর্নায় যোগ দিলীপ ঘোষের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৯ মে: খড়গপুর শহরে বিজেপি ডাকে খড়্গপুরের গোলবাজার মসলিন চকে ভোট-পরবর্তী হিংসায় যে সকল বিজেপি কর্মীরা নিহত হয়েছেন তাদের ছবি হাতে নিয়ে ধর্না মঞ্চে যোগদান করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানান, সারা পশ্চিমবঙ্গ জুড়েই রাজনৈতিক হিংসা চলছে তা নিয়ে আমাদের আন্দোলন চলছে এবং যে সমস্ত কর্মীরা মারা গিয়েছেন তাদের ছবি নিয়ে ধর্না দিচ্ছেন খড়্গপুরের বিজেপির নেতা কর্মীরা। এই ধর্না আজ থেকে শুরু হল, চলবে তিন দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *