পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ এপ্রিল: বৃহস্পতিবার দক্ষিন দিনাজপুরে হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের হয়ে ভোট প্রচারে আসেন অমিত শাহ। এদিন দুপুরে বুনিয়াদপুর হাইস্কুল মাঠের সভা মঞ্চে উঠে প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমনাত্মক মেজাজে দেখা গিয়েছে অমিত শাহ’কে। তিনি বলেন, দিদির নির্বাচনী কোনও এজেন্ডা নেই। শুধু মোদী আর আমাকে গালি দেওয়া ছাড়া। ২ মে দিদির যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে এরাজ্যে।
এদিন সবশেষে জেলার সমস্ত বিধানসভার ভোটারদের অভয় বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, লোকসভা বা পঞ্চায়েতে যা হয়েছে সেসব ভুলে যান। ২৬ এপ্রিল সবাই নিশ্চিন্তে ভোট দিন। দিদির গুন্ডারা আপনাদের চুলও বাঁকা করতে পারবে না এবারের নির্বাচনে। একইসাথে তিনি বলেন, সবাইকে সুযোগ দিয়েছেন। আমাদের একবার সুযোগ দিন, সোনার বাংলা গড়বার জন্য।

