পাঁচখুড়ি ও কুলদায় ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে দিদির দূত সুজয় হাজরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: শুক্রবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে খড়্গপুর গ্রামীণের পাঁচখুড়ি ও কুলদা এলাকায় ‘দিদির দূত’ হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা।

তৃণমূল কংগ্রেসের ঘোষিত ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে শুক্রবার সকালে প্রথমে পাঁচখুড়ি এলাকায় যান ‘দিদির দূত’ সুজয় হাজরা ও অন্যান্য তৃণমূল নেতারা। তারা প্রথমে এলাকার স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখেন, কথা বলেন স্বাস্থ্য কর্মী ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে৷ সেখানেই দলীয় কর্মীরা মধ্যাহ্নভোজন সারেন। সন্ধ্যায় কুলদা এলাকায় স্থানীয়দের সাথে কথা বলেন সুজয় হাজরা সহ তৃণমূল নেতারা। খতিয়ে দেখেন তাদের অভাব অভিযোগ। সেখানে দলের কর্মীদের সঙ্গেও দেখা করেছেন জেলা সভাপতি। দলীয় কর্মীদের মানুষের দুয়ারে কীভাবে পৌঁছে গিয়ে কাজ করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *