“লক্ষ লক্ষ কেষ্টার দরকার দিদির, তাই আদরের কেষ্টাকে বাঁচাতে তিনি মরিয়া,” রামপুরহাটে বললেন অধীর চৌধুরী

আশিস মণ্ডল, রামপুরহাট, ১০ সেপ্টেম্বর: “এক কেষ্টাতে সন্তুষ্ট নয়। লক্ষ লক্ষ কেষ্টার দরকার দিদির। তাই আদরের কেষ্টাকে বাঁচাতে মরিয়া দিদি।” শনিবার বীরভূমের রামপুরহাটে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

ভারত জোড়া আন্দোলনের কর্মসূচি উপলক্ষে এদিন রামপুরহাট পৌরসভার মাঠে প্রকাশ্য জনসভায় অংশ নেন অধীর রঞ্জন চৌধুরী। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দেশে বিজেপি পরিচলিত কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। পাশাপাশি রাজ্যে বিভিন্ন দুর্নীতি ও টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূল কংগ্রেস পরিচলিত রাজ্য সরকারেরও তিনি সমালোচনা করেন। অভিযোগ করেন, কেন্দ্রে মোদী এবং রাজ্যে দিদি গোপন আঁতাত করে কংগ্রেসকে শেষ করতে চাইছে। তবে কংগ্রেস শেষ হবে না। বিজেপির বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই লড়াই করতে পারবে।

এদিনের সভায় অধীররঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ, ইন্টাকের জেলা সভাপতি মৃণাল বোস সহ বীরভূম জেলা কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *