পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: আজ রাজ্য তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। গড়বেতা থেকে দাঁতন, চন্দ্রকোনা থেকে সবং জেলার বিভিন্ন স্থানে চলেছে এই কর্মসূচি।

আজ একাধিক দাবিতে ধর্না ও অবস্থান কর্মসূচি করল কেশিয়াড়ি ব্লক তৃণমূল। রবিবার কেশিয়াড়ি বাসস্ট্যান্ড এলাকায় হয় ধর্না অবস্থান কর্মসূচি। একশো দিনের বকেয়া টাকা ফেরত, আবাস প্লাসের টাকা দেওয়ার দাবি তোলা হয়। এছাড়াও মণিপুরে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানানো হয়েছে এদিনের এই ধর্না অবস্থানে। এদিনের বিক্ষোভ কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলার সভাপতি সুজয় হাজরা, বিধায়ক তথা জেলা চেয়ারম্যান দীনেন রায়, জেলা কো অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি, পরেশ মুর্মু , অরূপ ধাড়া, বিক্রম প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


