সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৭ মার্চ: মতুয়া ভাইদের মধ্যে বিবাদ বাধাচ্ছে তৃণমূল। ভক্তদের নিয়ে বিভাজনের রাজনৈতিক খেলা খেলছে তৃণমূল। এই অভিযোগ তুলে দল ছাড়লেন উত্তর ২৪ পরগনার তৃণমূল পরিচালিত গাইঘাটা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ গুহ। এদিন ঠাকুরনগরের ঠাকুরবাড়ি বসে সাংবাদিক বৈঠক করে
দলের বিরুদ্ধে একাধিক
ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করলেন
তিনি।
ধ্যানেশবাবু ২০০২ সাল থেকে তৃণমূলের হেভিওয়েট নেতা হিসাবে পরিচিত। এছাড়া গাইঘাটা ব্লকে সভাপতি ও যুব সভাপতি পদেও দেখা গিয়েছে গত কয়েক বছর ধরে তিনি তৃণমূল পরিচালিত
গাইঘাটা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ পদে কাজ করছিলেন।

ধ্যানশবাবু বলেন, আমি মতুয়া পরিবারের একজন সদস্য। সম্প্রতি তৃণমূল আমার ভাই আমার ভক্ত মতুয়াদের মধ্যে যে বিভাজনের তৈরি করছে তার প্রতিবাদে আজ থেকে তৃণমূল দল ছাড়লাম এবং সমস্ত পদ থেকে সরে দাঁড়ালাম। এত দিন সুবিধাবাদী নেতাদের জন্য লড়াই করেছে। মুখবুঁজে সব মেনে নিয়েছি। কিন্তু মতুয়াদের মধ্যে বিভাজন আমি মানতে পারব না। তাই তৃণমূল ছাড়লাম।
রবিবার এক সাংবাদিক
বৈঠকে নথি দেখিয়ে ধ্যানেশ গুহ অভিযোগ করে বলেন, গাইঘাটায় তৃণমূলের টিকিট নিয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি নরোত্তম বিশ্বাস। নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে
মুম্বাই আদালতে অনেক
সোনা চুরির মামলা চলছে। এমন একজন ব্যক্তিকে
দলের প্রার্থী হিসেবে মেনে নিতে না পেরে দলের প্রতি
অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নরোত্তম বিশ্বাস একজন সোনা পাচারকারী। প্রচুর বিদেশীদের কাছ থেকে সোনা কিনে বিদেশে পাচার করেন। তার নথিও এদিন সাংবাদিকদের হাতে তুলে দেন।
অন্যদিকে নরোত্তম বিশ্বাস সব অভিযোগ তিনি উড়িয়ে দিয়ে বলেন, ধ্যানশ গুহ আমার দাদা। এমন অভিযোগ তিনি যদি করে থাকেন দল বুঝবেন।


