আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ মার্চ:
মহাশিবরাত্রি উপলক্ষে চলছে শিবের বন্দনা। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের ১২ শিব মন্দিরে শিব রাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে।
বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয়েছে এই শিব মন্দিরে ভক্তদের শিব পুজো। শ্যামনগর কালী বাড়ি গঙ্গার ঘাটের তীরে অবস্থিত এই শিব মন্দিরগুলি। তিথি নক্ষত্র অনুসারে বৃহস্পতিবার দুপুর থেকেই শ্যামনগরের ঐতিহ্যপূর্ণ ১২ শিব মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। নিয়ম মেনে উপস করে গঙ্গা স্নান সেরে পুজো দেন ভক্তরা। শ্যামনগরের ঐতিহ্যপূর্ণ ১২ শিব মন্দিরে শিব পুজো উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে মন্দিরের সামনে ফুল ও ফলের বাজার বসেছিল। ভক্তরা নিষ্ঠা সহকারে শিব লিঙ্গের মাথায় জল ঢেল মঙ্গল কামনা করেন।


