আমাদের ভারত, ৩০ জানুয়ারি:এবার লাভ জিহাদের অভিযোগ উঠল নদীয়ার শান্তিপুরের চন্দ্রপুর গ্রামে। ১৬ বছরের এক নাবালিকাকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক মুসলিম যুবক রাকেশ ওরফে রকি ইসলামের বিরুদ্ধে। দুসপ্তাহ আগে ওই নাবালিকার অভিভাবক থানায় অভিযোগ জানালেও পুলিশ এখনও পর্যন্ত কিছুই করেনি বলে অভিযোগ করেছেন হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাজি। নাবালিকা মেয়েটিকে উদ্ধার করার ক্ষেত্রে পুলিশ যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে কার্যকরী পদক্ষেপ না করে তাহলে সিংহবাহিনীর নেতৃত্বে সাধারণ মানুষ পথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেবদত্ত মাজি।
নিতান্তই দরিদ্র মানুষ চন্দ্রপুর গ্রামের সমীর বিশ্বাস। মেলা ময়দানে বাচ্চাদের বেলুন খেলনা বিক্রি করে কোনোমতে সংসার চলে। তারই মধ্যে মেয়েকে লেখাপড়া শিখিয়ে কষ্ট করে বড় করছিলেন। কিন্তু হঠাৎই তার ১৬ বছরের নাবালিকা মেয়ে নিখোঁজ। সমীর বিশ্বাসের অভিযোগ তার মেয়েকে অপহরণ করা হয়েছে। রাকেশ ইসলাম ওরফে রকি ইসলাম নামে স্থানীয় এক যুবক তার পরিবার ও সঙ্গীদের সাহায্যে ওই নাবালিকা মেয়েটিকে অপহরণ করেছে। কারণ অপহরণের দিন কয়েক আগে ছেলেটি মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল তাদের বাড়িতে গিয়ে। গত ১৬ জানুয়ারি থেকে মেয়েটি নিখোঁজ। ঘটনার বিষয়ে জানিয়ে বাবা সমীর বিশ্বাস থানায় অভিযোগ জানালেও পুলিশ তাকে লিখিত অভিযোগ জানানোর রিসিভ কপি দিতে অস্বীকার করে। এরপর দীন দরিদ্র এই বাবা সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাজির কাছে আসেন। দেবদত্ত মাজি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সোচ্চার হতেই পুলিশ অভিযোগ দায়ের করে রিসিভ কপি দেয়। কিন্তু গত ২৯ জানুয়ারি পর্যন্ত দুসপ্তাহ সময় চলে গেলেও মেয়েটিকে খুঁজে বের করতে পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ করেনি বলে অভিযোগ দেবদত্ত মাজির। মেয়েটি কোথায় আছে? কিভাবে আছে? কিছুই জানাতে পারেননি পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত ও তাকে এই কাজে সাহায্যকারীদের পুলিশ গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করেনি। দেবদত্ত মাজির অভিযোগ এই রাকেশ ইসলাম রকি নাম বলে একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতো। সমীর বিশ্বাসের মেয়েটিকে অপহরণের ঘটনায় রাকেশের বাবা মনিরুল ইসলামের সহোযোগিতা রয়েছে বলেও অভিযোগ তার। সিংহবাহিনীর সভাপতি তথা বিজেপি নেতা দেবদত্ত মাজির আরও অভিযোগ এই মনিরুল ইসলাম রাকেশ ইসলামরা স্থানীয় তৃণমূলের নেতাদের ছত্রছায়ায় থাকা লোকজন।
নাবালিকা মেয়েটি দুসপ্তাহের বেশিদিন হয়ে গেছে নিখোঁজ
কিন্তু পুলিশ কেন এই ঘটনায় কোনো পদক্ষেপ করছে না? প্রশ্ন তুলে সরব হয়েছেন দেবদত্ত মাজি। একই সঙ্গে ২৯ জানুয়ারি ফেসবুকের একটি ভিডিও বার্তায় তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই নিখোঁজ নাবালিকার কোনো খোঁজ পুলিশ না দিতে পারে বা এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করে তাহলে সিংহবাহিনীর নেতৃত্বে সাধারণ মানুষ রাস্তায় নামবে প্রতিবাদ করতে আর সেক্ষেত্রে যা কিছু ঘটবে তার জন্য দায়ী থাকবে পুলিশ।

ভিডিও বার্তায় দেবদত্ত মাজি সাধারণ মানুষের কাছে আপিল করেন, এই নাবালিকাটিকে উদ্ধার করার আন্দোলনে সামিল হতে। কারণ এই ঘটনা যেকোনো পরিবারেই ঘটতে পারে। তার অভিযোগ লাভ জেহাদে ফাঁসিয়ে নিরীহ হিন্দু নাবালিকা মেয়দের ধর্মান্তরিত করা হচ্ছে। পরবর্তীতে তাদের সন্ত্রাসবাদী কাজে লাগানো হচ্ছে।

