আমাদের ভারত, ২৯ জানুয়ারি:কুৎসিত ভাষায় সাংবাদিককে আক্রমণ, বাঙালিকে গালিগালাজ, আর এস এসের নিন্দা করা। সর্বোপরি ভগবান শ্রীরামকে ছোটো করে দেখানোর চেষ্টা। এমনি একাধিক বিস্ফোরক অভিযোগ কবীর সুমনের বিরুদ্ধে। এক সাংবাদিকের সঙ্গে তার কথাবার্তার অডিও ক্লিপ ভাইরাল হতেই বহুজনের মতো প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সিংহবাহিনীর সভাপতি তথা বিজেপি নেতা দেবদত্ত মাজিও। তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তায় ঘোষণা করেছেন যে বা যারা কবীর সুমনের মুখে কালি মাখিয়ে মুখে থুতু ছিটিয়ে দিতে পারবেন তাকে সিংহবাহিনীর তরফে পুরস্কৃত করা হবে।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্ম সম্মান ফিরিয়ে দেওয়ার বিষয়ে মতামত জানতে একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক কবীর সুমনকে ফোন করেন। কিন্তু ফোন তুলেই ওই সাংবাদিককে কুরুচিকর ভাষায় আক্রমণ শানাতে থাকেন কবীর সুমন। তার কুৎসিত ভাষায় আক্রমণের অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় ওঠে। কবীর সুমন ওই সাংবাদিককে অপমানকর কথা বলতে গিয়ে বাঙালি, হিন্দু, আর এস এসের উদ্দ্যেশ্যেও কুরুচিকর মন্তব্য করেন বলে ওই অডিও ক্লিপে শোনা গেছে। এই ঘটনার প্রতিবাদে সরব সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাজিও। তিনি একটি ফেসবুক বার্তায় ঘোষণা করেছেন, কবীর সুমনের এই কাজের শাস্তি হিসেবে যে বা যারা তার মুখে কালি মাখাতে পারবে ও তার গায়ে থুতু দিতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন।
দেবদত্ত মাজি বলেন কবীর সুমনের বিরুদ্ধে বিজেপি নেতা সজল ঘোষ আইন পথে প্রতিবাদ করতে পদক্ষেপ করছেন। সজল ঘোষকে সমর্থনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি কবীর সুমনকে, নির্লজ্জ, মাতৃগর্ভে কলঙ্ক ও বাঙালির লজ্জা বলে পাল্টা আক্রমণ শানান। দেবদত্ত মাজি বলেন, “অডিও ক্লিপটিতে কবীর সুমন বাঙালিকে অত্যন্ত বাজে ভাবে গালিগালাজ করেছেন। অথচ ইন্টারনেটের তথ্য ও তার এক কাছের বন্ধু জানিয়েছেন কবীর সুমন পাঁচটা বিয়ে করলেও একটিও সন্তানের জন্ম দিতে পারেননি। যে লোক পাঁচটি ম্যাচ খেলে একটাও রান করতে পারে না সে কিনা চ-চ – এ গালাগালি করছে বাঙালিকে। সেই কারণেই এই কবীর সুমনকে একটা শিক্ষা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের পুলিশের কাছ থেকে আমি বেশি কিছু আশা করিনা। এরা দলদাস ক্রিতদাস।”
https://m.facebook.com/story.php?story_fbid=1553286781717314&id=538664548


जरुरी है।