আমাদের ভারত, ২০ আগস্ট:ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার মামলার তদন্তভার বৃহস্পতিবার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার মধ্যেই রাজনৈতিক হিংসার শিকার হওয়া আরও এক বিজেপি কর্মীর নির্যাতিত হওয়ার ঘটনা সামনে উঠে এলো। পলতার বিজেপি মন্ডল সভাপতি সুকান্ত প্রামানিককে একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে যসের মতো প্রবল ঘূর্ণিঝড়ের রাতে পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। এমনকি থানায় তার শারীরিক নিগৃহ হয়, দীর্ঘ তিন মাসের টালবাহানার পর ১৮ আগস্ট বাড়ি ফেরেন সুকান্ত। এই সময়কালে তার ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি।
বিজেপি নেতা দেবদত্ত মাজি জানান, সিংহবাহিনী সংগঠনের অন্যতম কর্মী তথা পলতার বিজেপির মন্ডল সভাপতি সুকান্ত প্রমানিককে ঘূর্ণিঝড় যশের রাতে পুলিশ গ্রেফতার করে পুলিশ। অথচ ওই সময় পুলিশের অন্যতম কাজ ছিল সাধারণ মানুষকে ঘূর্ণিঝড় থেকে বাঁচতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া।
সুকান্ত প্রামানিকের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা করা হয় বলে অভিযোগ করেন দেবদত্ত বাবু। কারণ ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় আক্রান্ত পলতা এলাকায় থাকা একাধিক হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছেন সুকান্ত। রাজ্যের শাসকদলের নেতা কর্মীদের হাতে আক্রান্ত হিন্দু পরিবার ও বিজেপি কর্মীদের নিরাপত্তা দেওয়ার কাজ করছিলেন সুকান্ত। সেই কারণেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে মনে করেন দেবদত্ত বাবু। শুধু তাই নয়, দেবদত্ত বাবুর আরও অভিযোগ, পুলিশ কাস্টাডিতে থাকাকালীন সুকান্ত প্রমানিক ব্যপক নির্যাতনের শিকার হয়েছেন।
He is Sukanta Pramanik, BJP Mandal President, was arrested on 26th May, framed in false cases & BRUTALLY Tortured in PoliceCustody.
We took Responsibility of Sukanta's family all these days and also extended him Legal Support.
Today I gifted his wife Manju 1 Sewing Machine. pic.twitter.com/CUeLJB2d0j
— Devdutta Maji (President of SinghaBahini). (@MajiDevDutta) August 19, 2021
সেই সুকান্ত প্রামানিকের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। প্রথম দিন থেকেই তাকে সব রকম ভাবে আইনি সাহায্য করেছেন তিনি। এমনকি যে তিন মাস সুকান্ত জামিন পায়নি সেই সময় তার পরিবারের সার্বিক দেখাশোনা করেছেন তিনি। সংসার খরচ চালাতে সুকান্ত প্রামানিকের স্ত্রীকে সেলাই মেশিন কিনে দিয়েছেন দেবদত্ত মাজি। শেষপর্যন্ত দীর্ঘ তিন মাস লড়াইয়ের পর ১৮ আগস্ট জামিনে মুক্তি পান সুকান্ত।

