“আমি বন্যার সময় এসেছি কি আসিনি তা ঘাটালের মানুষ বলবেন,” হিরনের করা মন্তব্যের কৌশলে জবাব দিলেন দেব

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরনের দেব’কে নিয়ে করা মন্তব্যের জবাব দিলেন দেব স্বয়ং। এদিন প্রথম থেকেই ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী তথা দেব হিরনের মন্তব্যর জবাবে ডিফেন্সে ব্যাট করেন। তিনি বলেন, হিরন আমার ভালো বন্ধু এবং অভিনেতা। আমরা একসাথে অভিনয় করেছি। হিরনের মন্তব্যকে তিনি রাজনীতির একটি ধরন বলে উল্লেখ করেন।

মঙ্গলবার ঘাটাল টাউন হলে দুয়ারে সরকার ক্যাম্পে আসেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী। ছিলেন এসপি দীনেশ কুমার, ঘাটালের এসডিও সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। ঘাটাল টাউন হলে দুয়ারে সরকার ক্যাম্পে কয়েকজনের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেন জেলা শাসক এবং সাংসদ।

মহকুমা শাসকের কার্যালয়ে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠক করেন জেলাশাসক, সাংসদ, মহকুমা শাসক সহ অন্যান্য মহকুমা প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
এরপর ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে মিটিং করেন জেলা শাসক এবং সাংসদ।

দেবকে নিয়ে হিরনের করা মন্তব্যের জবাবে দেব বলেন, আমি চাই ঘাটালের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। হিরন সেভ রাজনীতির সঙ্গে এই মন্তব্য করেছে বলে দেব তার মন্তব্যে বুঝিয়ে দেন। তিনি বলেন, আমি বন্যার সময় ঘাটালে এসেছি কি আসিনি, তা ঘাটালের মানুষ বলবেন। আমি রাজনীতির গরম গরম স্লোগান দিতে পারি না, ওই ধরনের কথা বলতে পারি না। মানুষের জন্য কাজ করতে আমি ভালোবাসি।

এনামূলের টাকায় সিনেমা করার, হিরনের মন্তব্যের জবাবে দেব বলেন, আমি এনামূলকে চিনি না।
সিবিআই যখন ডেকেছিল তখন আমি গিয়েছিলাম।
ভয় থাকলে যেতাম না। হিরণ বলেছেন দেব মালদ্বীপে ছিলেন। এর উত্তরে দেব বলেন, আমি ছিলাম গ্রিসে। আমি কোথাও লুকিয়ে যাচ্ছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *