হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা প্ল্যান্টে বিধ্বংসী আগুন, দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আমাদের ভারত, হলদিয়া, ৩ আগস্ট: হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা প্ল্যান্টের পাইপ লাইনে আগুন। বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে প্ল্যান্টের বিভিন্ন জায়গায়। দমকলের ৯ টি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একসঙ্গে ৯টি দমকলের ইঞ্জিন কাজ করে তাদের যৌথ প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানাগেছে।

১ আগস্ট থেকে হলদিয়া পেট্রোকেমিক্যালসের প্ল্যান্টে শাটডাউনের কাজ চলছিল। পাঁচ হাজার অস্থায়ী কর্মী শাটডাউনের কাজ করছিল। শাটডাউনের কাজ চলার সময় ন্যাপথা প্ল্যান্টের পাইপে মেরামতের কাজ চলছিল। কাজ চলার সময় অতিরিক্ত তাপে ন্যাফতা পাইপ বাস্ট করে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দমকলের ৯টি ইঞ্জিন যৌথ প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে। শাটডাউনের কাজে থাকা সমস্ত কর্মীদের বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। ন্যাপথা প্ল্যান্ট ছাড়াও বিভিন্ন জায়গাতে কর্মীরা এই শাটডাউনের কাজ করছিলেন। কর্তৃপক্ষ অবশ্য এই নিয়ে কোনও মুখ খুলতে চাননি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে প্রায় নেভার মুখেই বলে জানা গেছে। এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *