একক সংখ্যাগরিষ্ঠ না হয়েও তৃণমূল কংগ্রেস এগরা পৌরসভায় বোর্ড গঠনের দিকে এক ধাপ এগোল

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ মার্চ: এবারের পৌরভোটে এগরা পৌরসভায় একমাত্র জয়ী নির্দল প্রার্থী শাসক দলের দিকে ভোট দেওয়ার আশ্বাস দিতে তৃণমূল কংগ্রেস গঠনের দিকে এক ধাপ এগোল।

এবারের পৌরসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হলেও শুভেন্দু অধিকারীর গড় এগরা পৌরসভা নিয়ে বিড়ম্বনায় ছিল শাসক দল। এবারের পৌরভোটে ১৪ আসনের এগরা পৌর সভায় ৭টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস, ৫ টি ওয়ার্ডে বিজেপি, ১ টি ওয়ার্ডে নির্দল, ও ১ টি ওয়ার্ডে কংগ্রেস জয়লাভ করেছে। এর এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউই পৌরবোর্ড গঠনের অবস্থায় ছিল না। নির্দল প্রার্থীকে নিয়ে দড়ি টানাটানি চলছিলো। কিন্তু আজ নির্দল প্রার্থী শাসক দলের পক্ষে থাকার আশ্বাস দেওয়ায় এগরা পৌরসভা গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

যদিও এই বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপির অভিযোগ যিনি নির্দল হিসেবে জিতেছে ওনার কোন চরিত্রের ঠিক নেই, টাকার কাছে বিকিয়ে গিয়েছেন। আমরা বিরোধী আসনেই থাকবো, যদিও তৃণমূল এই অভিযোগ গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, উন্নয়নের পক্ষে থাকার জন্য নির্দল প্রার্থী সমর্থন করেছে আমাদের।

এর ফলে অধিকারী গড় পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল যে তিনটি পুরসভায় বোর্ড গঠন করতে চেয়েছিলো এগরা পৌর সভার দখলের ফলে তা সম্পূর্ণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *