আশ্রয়হীন মানুষদের মধ্যে কম্বল বিতরণ করল দেশের মাটি কল্যাণ মন্দির

আমাদের ভারত, নদীয়া, ২২শ ডিসেম্বর: কালীনারায়ণপুর ও বীরনগর স্টেশনে বসবাসকারী আশ্রয়হীন মানুষদের কম্বল বিতরণ করল দেশের মাটি কল্যাণ মন্দির। শুক্রবার কালীনারায়নপুর স্টেশনের ১০ জন ও বীরনগর স্টেশনের ৫ জন মানুষের হাতে কম্বল তুলে দেন ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর সদস্যরা। এই কম্বল বিতরণের কাজে যুক্ত হয়েছিলেন ‘দেশের মাটি’র সদস্য অশোক বিশ্বাস ও বিভাস মোদক এবং মূল উদ্যোক্তা মিলন খামারিয়া।

এই কম্বল বিতরণ সম্পর্কে ‘দেশের মাটি কল্যাণ মন্দির-এর সদস্য মিলন খামারিয়া বলেন, “এই প্রচন্ড শীতে আশ্রয়হীন মানুষরা অত্যন্ত কষ্টে আছেন। অমৃত-এর পুত্র মানুষ। সেই মানুষদের দুঃখে পাশে থাকতে পেরে আমাদের ভালো লাগছে। এই আশ্রয়হীন মানুষদের যথাযথ আশ্রয়ের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা উচিত বলে আমরা মনে করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *