কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: সারা বাংলা আলু চাষি সংগ্রাম কমিটির পক্ষ থেকে বৃষ্টিতে চাষিদের ক্ষতিপূরণের দাবিতে চন্দ্রকোনা ২ ব্লকের বিডিওকে ডেপুটেশন।বৃহস্পতিবার চন্দ্রকোনা ২ ব্লকের বিডিও অফিসে গিয়ে একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয় সারা বাংলা আলু চাষি সংগ্রাম কমিটির পক্ষ থেকে। এই কমিটির পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা শাখার পক্ষ থেকে বিডিওর হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। সম্প্রতি জাওয়াদের জেরে ভারি বৃষ্টিপাত আর তাতেই বিঘার পর বিঘা আলু জমি জলের তলায়। কৃষি ঋণ নিয়ে ব্যাপক ক্ষতির মুখে চন্দ্রকোনা ২ ব্লকের আলু চাষিরা। তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও ঋণ মুকুবের দাবিতে এদিন বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়।

