কমিশনের দাবিতে ঘাটালে রেশন ডিলারদের ডেপুটেশন

কুমারেশ রায়, অআমাদের ভারত, মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিনা পয়সায় রেশন দেওয়ার কারণে বিপাকে রেশন ডিলাররা। করোনা আবহে রাজ্য সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রাহকদের বিনা পয়সায় রেশন দেওয়া হবে। করোনার জেরে বেশিরভাগ মানুষ কাজ হারিয়েছেন। রোজগার পাতি নেই, দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য এই সিদ্ধান্ত সরকারের। আর এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অসুবিধায় পড়েছেন রেশন ডিলারা।

আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল ২ টাকা কেজি দরে চাল পাবেন গ্রাহকরা। তার থেকে কমিশন পেতেন রেশন ডিলাররা। কিন্তু বিনা পয়সায় রেশন দেওয়ার কারণে সেই সমস্ত কমিশন বন্ধ হয়ে গেছে, শুধু তাই নয় কাজও আগের থেকে অনেকটা বেড়েছে। কর্মচারীদের বেতন দেওয়া মুশকিল হয়ে পড়েছে রেশন ডিলারদের। এর থেকে সুরাহা পেতে ঘাটালের বিডিওর কাছে ডেপুটেশন দিলেন ঘাটাল ব্লকের রেশন ডিলাররা। ঘাটাল ব্লকের ৬৩ জন ডিলার আজ বিডিওর কাছে ডেপুটেশন দিলেন। যত তাড়াতাড়ি সম্ভব তাদের যেন কমিশনের ব্যবস্থা করে দেওয়া হয়। বিডিও দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *