ভোট কর্মীদের নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ ১১ দফা দাবিতে সংগ্ৰামী যৌথমঞ্চের ডেপুটেশন বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৪ জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের সুনিশ্চিত নিরাপত্তা, নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ ১১ দফা দাবিতে আজ দুপুরে সংগ্ৰামী যৌথ মঞ্চের উদ্যোগে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

নির্বাচনে নিযুক্ত কর্মীরা আজ তাদের দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে মিছিল করে বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরের সামনে হাজির হন। মঞ্চের পক্ষ থেকে প্রতিবন্ধী, প্রসূতি ও রোগাক্রান্ত কর্মীদের ভোটের ডিউটি দেওয়া চলবে না, ভোট চলাকালীন কোনও ভোটকর্মী আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ, ভোট চলাকালীন হিংসাত্মক ঘটনায় কোনও ভোটকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *