সাত দফা দাবিতে মেদিনীপুর রেলওয়ে সাইডিং শ্রমিকদের ডেপুটেশন

আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুলাই: আজ মেদিনীপুর রেলওয়ে সাইডিং শ্রমিকদের তরফে সাত দফা দাবি নিয়ে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার ডিভিশন্যাল ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। শহরের জল ট্যাঙ্কি মোড় থেকে একটি মিছিল বের হয়ে ডাকবাংলো মোড়ের এফসিআই অফিসের সামনে গিয়ে শেষ হয়, সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে
এফসিআই আধিকারিকে ডেপুটেশন দেওয়া হয়।

তাদের সাত দফা দাবিগুলি মধ্যে মূল দাবিগুলি হল- দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মেদিনীপুর রেলওয়ে সাইডিংয়ে অবিলম্বে রেক চালু করতে হবে, নুতন টেন্ডার ডেকে লোডিং আনলোডিংয়ের কাজ শীঘ্রই চালু করতে হবে, খড়্গপুরের নিমপুরায় ওয়ারহাউস গোডাউন থেকে চোরাপথে হাজার হাজার কুইন্টাল গম বিক্রি হচ্ছে, তার জন্য দায়ী দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্ৰেপ্তার করতে হবে।

আজকের মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মহঃ রফিক সহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *