স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ ফেব্রুয়ারি: ভোট কর্মীদের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী দ্বারা সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার নদিয়ার জেলা শাসকের কাছে ডেপুটেশন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সংঘের। বিধানসভা ভোটের আগে ভোট কর্মী হিসেবে দায়িত্ব প্রাপ্ত সমস্ত শিক্ষক, শিক্ষা কর্মী সহ সকল ভোট কর্মীদের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দ্বারা সুরক্ষার দাবিতে আজ বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ ও বঙ্গীয় শিক্ষকও শিক্ষাকর্মীর পক্ষ থেকে নদিয়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।


