পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ আগস্ট: অবিলম্বে কর্মী নিয়োগ, বকেয়া বিল প্রদান, সঠিক সময়ে সম্মানিক বা ভাতা প্রদান সহ ৯ দফা দাবিকে সামনে রেখে বুধবার ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল এআইইউটিইউসি অনুমোদিত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার ইউনিয়ন।
এদিন ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ে পৌঁছায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার ইউনিয়নের মিছিল। তারপরেই ৯ দফা দাবিকে সামনে রেখে ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। জেলাশাসকের পর জেলার বিডিওকে ডেপুটেশন প্রদান করেন তারা।

সংগঠনের নেত্রী রেবা পাত্র বলেন, “এআইইউটিইউসি অনুমোদিত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে ৯ দফা দাবিকে সামনে রেখে ঝাড়গ্রামের জেলাশাসক এবং ডিপিওকে ডেপুটেশন দেওয়া হয়। বিগত ৩ মাস ধরে রান্নার যেসব সামগ্রী কেনা হয় যেমন কাঠ থেকে শুরু করে সবজি তার সমস্ত বিল বাকি রয়েছে। এছাড়াও আমাদের যে ভাতা দেওয়া হয় তাও নিয়মিত দেওয়া হচ্ছে না এবং বয়স্ক কর্মী ও সহায়িকাদের বদলিও করা হচ্ছে না। তার উপরে কর্মীর একটা সংকট রয়েছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে ৯ দফা দাবিতে আমরা আজ ডেপুটেশন দিলাম”।

