মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত ঘোষণা দাবিতে পশ্চিম মেদিনীপুর ডিআইয়ে’র কাছে ডেপুটেশন এআইডিএসও- র

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ মে: রাজ্যে অবিলম্বে মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত ঘোষণা করতে হবে এই দাবিতে পশ্চিম মেদিনীপুর
ডিআইয়ে’র কাছে ডেপুটেশন দিল ছাত্র সংগঠন এআইডিএসও।

সোমবার সংগঠনের রাজ্য কমিটির আহ্বানে জেলায় জেলায় শিক্ষা পরিদর্শক মন্ত্রকের কাছে এই ডেপুটেশন দেয়। এ বিষয়ে এআইডিএসও’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে আর্থিক কিংবা সামাজিক অবস্থায় ছাত্রছাত্রীরা এমনিতেই বিভিন্ন মানসিক চাপে ভুগছেন, এর ওপর মাধ্যমিক পরীক্ষা নিয়ে নানান টালবাহানা, অনিশ্চয়তা দেখা দিয়েছে এতে ছাত্রছাত্রীরা মানসিকভাবে অতিরিক্ত চাপের মধ্যে পড়ছে। তাই আমরা দাবি করছি, অভিভাবক, বিভিন্ন শিক্ষক সংগঠন এবং করোনা বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট পরামর্শের ভিত্তিতে অবিলম্বে মাধ্যমিক পরীক্ষা নিয়ে সুচিন্তিত মতামত ঘোষণা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *