জে মাহাতো, মেদিনীপুর, ২৭ জুলাই:
মঙ্গলবার বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বেলদা জোনালের উদ্যোগে বেলদা সার্কেলের এবং হেমচন্দ্র কানুনগো সার্কেলের এসআই’কে কোভিডবিধি মেনে অবিলম্বে বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার আবেদন জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়। এদিন প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন এবিটিএ’র জোনাল সম্পাদক সৌমেন মণ্ডল, সম্পাদক মণ্ডলীর সদস্য সুজিত কুমার ঘোষ, বাবলু কুমার ধল এবং জোনাল কমিটির সদস্য গৌতম বেরা, প্রভাত সৎপতি, অভিষেক ব্যানার্জি, তাপস পাত্র প্রমুখ।
দুটি সার্কেলের দুজন অবর বিদ্যালয় পরিদর্শক এবিটিএ’র দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন এবং ডিআই এর নিকট এই স্মারকলিপি ফরওয়ার্ড করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করবেন বলে আশ্বাস দেন।

