সিপিএমএ’র কর্মচারী সংগঠনের উদ্যোগে মেদিনীপুরের জেলা শাসকের কাছে ২০ দফা দাবিতে ডেপুটেশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: সিপিএমএ’র কর্মচারী সংগঠন পশ্চিম মেদিনীপুর জেলার ত্রিস্তর কর্মচারীদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি এবং পঞ্চায়েত যৌথ কমিটির উদ্যোগে একশো দিনের কাজ ও বকেয়া মহার্ঘ ভাতা, স্বচ্ছতার সাথে শূন্যপদে কর্মচারী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ ২০ দফা দাবিতে ২ ঘন্টার কর্মবিরতি পালন করে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

এদিন মেদিনীপুর শহরের কর্মচারী ভবন থেকে একটি মিছিল করে শহরের রিং রোড পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের বাইরে এসে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় জেলাশাসককে। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ রায়, সভাপতি শিবশঙ্কর অধিকারী, সুজিত বেরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *