সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৫ ডিসেম্বর: সার্বিক উন্নয়ন, দাদাগিরি, তোলাবাজিসহ একাধিক দাবি নিয়ে হাবড়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় হাবড়া শহর জাতীয় কংগ্রেস। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। বুধবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাবড়া পৌরসভায়।

জাতীয় কংগ্রেস দাবি, হাবড়া পৌর এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে, সুস্থ নাগরিক পরিষেবা, দাদাগিরি ও তোলাবাজি বন্ধে দাবিতে হাবড়া শহর জাতীয় কংগ্রেসের ডাকে ডেপুটেশন দেওয়া হয় হাবড়া পৌরসভার প্রশাসকের কাছে। এদিন নগরউখড়া মোড় থেকে একটি মিছিল করে হাবড়া পৌরসভায় আসে জাতীয় কংগ্রেস কর্মীরা। হাবড়া শহরের সার্বিক উন্নয়ন যেমন, সামান্য বৃষ্টিতে হাবড়ার বেশকিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। এছাড়া পৌর পরিষেবার অবনতি, পাশাপাশি টোটো চালকদের উপরে দাদাগিরি দেখিয়ে টাকা তোলা বন্ধের দাবিতে এদিন ডেপুটেশন দিতে আসে কংগ্রেস কর্মীরা। কিন্তু পৌরসভার কিছুটা আগেই কংগ্রেস কর্মীদের আটকে দেয় হাবড়া থানার পুলিশ। এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরে পুলিশ পাঁচ জনের একটি কমিটিকে ডেপুটেশন দিতে পৌরসভার ভেতরে পাঠায়।
জাতীয় কংগ্রেসের হাবড়া শহর টাউন সাভাপতি প্রণব ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার যেভাবে পৌরসভাগুলিকে অকেজো করে রেখেছে তারই প্রতিবাদে তাদের এই গণ ডেপুটেশন। প্রশাসকের হাতে এদিন কুড়ি দফার একটি স্মারকলিপি তারা তুলে দেন, পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন যে, অতি দ্রুততার সঙ্গে পৌর এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সুস্থ নাগরিক পরিষেবা দিতে হবে, নইলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

হাবড়ার মুখ্য প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা বলেন, জাতীয় কংগ্রেস থেকে একটি স্মারকলিপি দিয়েছে, ইস্যু ভিত্তিক আলোচোনা হয়েছে। তারা জানিয়েছেন, সার্বিক উন্নয়নের কথা এই টুকু বলবো যে ২০১১ পর হাবড়ার পরিবর্তন কি হয়েছে তা মানুষ জানেন। আগামীতে আরও উন্নয়নের পথে আমরা এগোব।

