ভাতা থেকে বঞ্চিত, প্রতিবাদে তারকেশ্বর এক নম্বর রেল স্টেশনে বিক্ষোভ হকারদের

আমাদের ভারত, হুগলী, ১৮ অক্টোবর: গোষ্ঠীদ্বন্দ্বের জের। হকার ভাতা থেকে বঞ্চিত ১২৩ জন হকার। বঞ্চনার প্রতিবাদে তারকেশ্বর এক নম্বর রেল স্টেশনে বিক্ষোভ হকারদের।

করোনা আবহে হকারদের দু হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মত তারকেশ্বর পুর এলাকার ১২৩ জন হকার আবেদন পত্র জমা দেন। কিন্তু ১২৩ জনের নামই বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ হকার ইউনিয়নের সস্যদের। তাদের আরও অভিযোগ, হকাররা ইউনিয়নের সভাপতি উত্তম কুন্ডুর ঘনিষ্ট হওয়ায় প্রত্যেকের নাম বাদ দেওয়া হয়েছে পৌর প্রশাসক স্বপন সামন্তের মদতে।

হকারদের সাথে সুর মিলিয়ে প্রাক্তন ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু বলেন, পৌর এলাকার ১২৩ জন হকারদের আবেদন জমা দেওয়ার পর কেন বা কার আঙ্গুলিহেলনে তা বাতিল করা হল তা জানা যায়নি। আরও অভিযোগ করে তিনি বলেন, অনেকেই হকার নয় অথচ তারা এই ভাতার সুবিধা পেয়েছে। পুরো বিষয়টি উপর মহলে জানবো। তিনি এও বলেন সব হকার তৃণমূলেরই সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *