স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ৭ আগস্ট:
আজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে, ক্যালেন্ডারে যেমন ফাদার্স ডে মাদারস ডে আসে তেমনি আজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে।
২০১৫ সালে ৭ আগস্ট প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আজকের দিনটিকে ন্যাশনাল হান্ডলুম ডে বলে ঘোষণা করেন। নদীয়ার শান্তিপুরের ফুলিয়ার বেশিরভাগ মানুষই হ্যান্ডলুম অর্থাৎ হস্তচালিত তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। তাদের জীবন-জীবিকা বলতে একমাত্র তাঁত শিল্প। কিন্তু বর্তমানে এই হস্তচালিত তাঁত বিলুপ্তির পথে।

আজ এই দিনেও তাঁতি থেকে মহাজন সকলের মুখেই বিষন্নতার। কারণ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না কেউ–ই। আর দুমাস পরে দুর্গাপূজা এই সময় দু’বছর আগেও তাঁতের শাড়ির বেচাকেনা থাকতো থাকতো বেশ ভালো। কিন্তু লকডাউনের পর থেকেই তাঁতের শাড়ি বিক্রি নেই বললেই চলে। তাঁতিদের কথায়, দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করতে ধারদেনা করতে হচ্ছে। তারা চাইছেন সরকার যদি তাদের দিকে একটু দেখতো তবে সংসার ভালোভাবে চলত।

