ব্যারিকেড ভেঙ্গে ঝাড়গ্রাম ও বেলদা থানার বাইরে অবস্থান বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের

জে মাহাতো, ঝাড়গ্রাম, ১৭ ফেব্রুয়ারি: পুলিশের সাথে ধস্তাধস্তি করে ব্যারিকেড ভেঙ্গে ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলো বামফ্রন্ট এর ছাত্র যুব সংগঠন। বামফ্রন্ট এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার ঝাড়গ্রামে সিপিএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে ঝাড়গ্রাম থানার পৌঁছায় মিছিল।  পুলিশ আগে থেকেই থানার বাইরে ব্যারিকেড তৈরি করে এবং থানার বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মিছিল থানা পৌঁছনোর সাথে সাথে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ফেলে বামফ্রন্ট এর ছাত্র যুব সংগঠনের কর্মীরা। এরপর ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে তাঁর।

এসএফআই এর ঝাড়গ্রাম জেলা সম্পাদক সৌতম মাহাত বলেন, আজ একটি ব্যারিকেড ভেঙ্গেছি ভবিষ্যতে আরও ব্যারিকেড ভাঙ্গব। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আমাদের শান্তিপূর্ণ নবান্ন অভিযানে যুব নেতা মইদুল ইসলামকে পুলিশ হত্যা করেছে। এই প্রতিদাবে রাজ্যে পাশাপাশি ঝাড়গ্রাম থানার ডেপুটেশন দেওয়া হল।

গত ১১ই ফেব্রুয়ারি শিক্ষা ও কাজের দাবিতে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযান করা হয়, সেই নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জে মৃত্যু হয় যুবনেতা মইদুল ইসলাম, আহত অনেকে। মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর প্রতিবাদে ও নিখোঁজ দীপক পাঁজাকে ঘরে ফেরানোর দাবীতে বামফ্রন্ট এর বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে মিছিল ও থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাম সংগঠন ও তার কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *