আমাদের ভারত, ২৮ নভেম্বর: চিটফান্ড কাণ্ডে সর্বস্বান্ত হওয়া কোটি কোটি মানুষের টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন মহকুমা শহরে অল বেঙ্গল চিট ফাণ্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।
সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী জানান, বেলা ১২-২ টোর মধ্যে প্রতীকি অবরোধ কর্মসূচি পালিত হয়। দাবি ছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ২০১৯ সালের প্রতিশ্রুতি অনুযায়ী চিটফান্ড কাণ্ডে সর্বস্বান্ত হওয়া কোটি কোটি মানুষের টাকা ফেরতের জন্য অবিলম্বে সরকারকে টাকা বরাদ্দ করতে হবে, টাকা ফেরতের পদক্ষেপ দ্রুত নিতে হবে, আম্বানি ও আদানির মত শিল্পপতিদের লাখ লাখ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ ও কর মকুব না করে সর্বস্বান্ত জনতার টাকা ফেরৎ দিতে হবে।

