প্রাথমিকে নিয়োগের দাবিতে পুরুলিয়ায় অবস্থান বিক্ষোভ প্রশিক্ষিতদের

সাথী দাস, পুরুলিয়া, ২৪ মে: শিক্ষক পদে নিয়োগ সহ একাধিক দাবি তুলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ দেখালেন দাবিদাররা। আজ পুরুলিয়া শহরের হিলভিউ গ্রাউন্ডে জমায়েত হন তাঁরা। একত্রিত হয়ে নিজেদের দাবি সম্বলিত ব্যানার পোস্টার ও থার্মোকলের পাতায় লিখে মিছিল করেন বঞ্চিত প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালের টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত রাজ্যের প্রায় দু’হাজার চাকুরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজকের বিক্ষোভ অবস্থানে যোগ দেওয়া কৃপাময় মাহাতো বলেন, “সারা রাজ্যে ২০০০ যোগ্য দাবিদার রয়েছেন। পুরুলিয়ায় ১৫০ জন রয়েছেন। যাঁরা প্রত্যেকেই প্রাথমিক শিক্ষক পদের যোগ্য। ১৬ হাজার জনের নিয়োগের কথা থাকলেও ১২ হাজারের কিছু বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ হয়েছেন। প্রতিশ্রুতি মতো চার হাজার নিয়োগ করা বাকি রয়েছে। এদিকে আমাদের বয়স বাড়ছে। হতাশা নিয়ে অনেকে দিন গুজরান করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *