চাকরির দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ পুরুলিয়া শহরে

সাথী দাস, পুরুলিয়া, ২৪ আগস্ট: ২০১৪ সালে প্রাথমিক টেট উত্তীর্ণরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেন পুরুলিয়া শহরের কোর্ট মোড়ে। মঙ্গলবার, বেলা ১১.৩০ টায় প্রাথমিক শিক্ষা সংসদ অফিস থেকে মিছিল করেন তাঁরা। মিছিল পুরুলিয়া জেলাশাসকের অফিসের সামনে কোর্ট মোড়ে পৌঁছায়। সেখানে প্রায় ১০০ জন এই চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের মধ্যে দেবাশীষ মহান্তি, করোনা মাহাতোর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যাঁরা প্রাথমিকে টেট পরীক্ষায় পাশ করেছিলেন অথচ ইনক্লুড নেই তাঁদেরও ধীরে নিয়োগ করা হবে। বিক্ষোভকারীদের দাবি মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি পূরণ করুন। তাদের আরও অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য তাঁর নিজের রাজনৈতিক ফেসবুক ওয়ালে নিয়োগ শেষ হয়ে গেছে বলে জানান। এটা কী করে করতে পারেন? বলে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

তাঁরা আরও বলেন, “এই পোস্ট বেআইনি। তিনি লিখেছেন সরকারি ওয়েব সাইডেই শেষ কথা। দিদির কাছে কর জোড়ে আবেদন করছি যে আমরা ৭ বছর ধরে পাশ করে বসে আছি। পুজোর আগে তিনি আমাদের প্রাথমিকে নিয়োগ করে দিদি কথা রাখুন। উনি যে কথা দেন সেটা পূরণ করেন, লক্ষ্মীর ভাণ্ডার করবে বলে ছিলেন করেছেন। আমাদেরও নিয়োগ করুন।
বিক্ষোভ শেষে জেলাশাসকের উদ্দেশ্যে তাঁদের দাবি সংক্রান্ত স্মারকলিপি দেন চাকরি প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *