আমাদের ভারত, কলকাতা, ১১ এপ্রিল: উত্তর প্রদেশের হাথরসের মতোই নদিয়ার হাঁসখালিতে চোদ্দ বছরের কিশোরীর ধর্ষণ, রক্তক্ষরণে মৃত্যু ও কোনও সার্টিফিকেট ছাড়া মৃতদেহ পোড়ানোর সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, শাসক দলের নেতা কর্মীদের ঔদ্ধত্য এবং সারা রাজ্যে খুন-সন্ত্রাস-ধর্ষণের ঘটনা বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ এসইউসিআই (সি) দলের পক্ষ থেকে রাজভবনের উত্তর গেটে দ্বিশতাধিক কর্মী বিক্ষোভ দেখান।
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে। টেনে হিঁচড়ে ৪১ জনকে গ্রেফতার করে পুলিশ লালবাজারে নিয়ে যায়। ধৃতদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১২ জন মহিলা। নদিয়ার কৃষ্ণনগর সহ সমস্ত জেলায় এই বিক্ষোভ সংগঠিত হয়।

