সংগঠিত প্রতিবন্ধীদের বিক্ষোভ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৩১ আগস্ট: প্রতিবন্ধীদের বাড়িতেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা, দুঃস্থ প্রতিবন্ধীকে অন্ত্যদয় অন্ন যোজনার আওতায় আনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা গীতাঞ্জলি প্রকল্পের আওতায় বাড়ি তৈরি করা সহ পাঁচ দফা দাবিতে জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি দিলেন পুরুলিয়ার সংগঠিত প্রতিবন্ধীরা।

পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ নামে ওই সংগঠনের সদস্যরা জেলার বিভিন্ন এলাকা থেকে পুরুলিয়া পৌরসভার সামনে জমায়েত হন। সেখানে নিজেদের দাবি জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেন সংগঠকরা। পরে জেলা শাসক কার্যালয়ের কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান প্রতিবন্ধী ঐক্য মঞ্চের সদস্যরা। সংগঠনের যুগ্ম সম্পাদক যুধিষ্ঠির গরাই বলেন, “আমরা শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়েও নূন্যতম সুবিধা পাবো না? এটা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েও ভাবা উচিৎ সরকারের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *