জেলাশাসকের দপ্তরের সামনে ভারত জাকাত মাঝি পরগনা মহলের বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুলাই: অবৈধ এসটি সার্টিফিকেট দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, অলচিকি লিপিতে শিক্ষা ব্যবস্থা চালু করা, আদিবাসীদের বন অধিকার আইন লাগু করা সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিল ভারত জাকাত মাঝি পরগনা মহল। এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে।

আগামী দিন তাদের দাবিগুলি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মাঝি পরগনা মহলের সদস্যরা। আদিবাসী সমাজ সংগঠনের আজকের  বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন ছিল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *