দুর্নীতির অভিযোগ তুলে রানাঘাট পৌরসভায় বিক্ষোভ ‌অস্থায়ী সাফাই কর্মীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ আগস্ট: দুর্নীতির অভিযোগ তুলে রানাঘাট পৌরসভায় বিক্ষোভ ও ধর্মঘটে নামল পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। ভোরের আলো ফুটতেই রানাঘাট পৌরসভার গেটের সামনে পৌর কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। রানাঘাট পৌরসভার নানান দুর্নীতি সহ একাধিক দাবি নিয়ে ধর্মঘটের পথে নামে তারা। আজ সকালে রানাঘাট পৌরসভা অফিসের সামনে তারা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, প্রতি মাসের বেতন তারা সময়মতো পাচ্ছেন না, কর্মী নিয়োগের ক্ষেত্রেও রয়েছে দুর্নীতি, এমন কি যথেষ্ট পারিশ্রমিক তারা পাচ্ছেন না, এরই প্রতিবাদে তাদের এই ধর্মঘট ও বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *