স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৬ মে: বেশ কিছু দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র না খোলায় বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। তাদের আরও অভিযোগ, শিশুদের নিম্নমানের খাবার খাওয়ানো হয় এবং পানীয় জলের ব্যবস্থা নেই। এই অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ।
শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের মানাইনগর এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের অন্যন্য সেন্টার খোলা থাকলেও মানাইনগর উত্তরপাড়া কেন্দ্রটি গত দুই দিন ধরে খুলছে না। এমনিতেই নিম্নমানের খাবার খাওয়ানো হয় বলে অভিযোগ। এমনকি বিদ্যালয়ের পানীয় জলের টিউবওয়েল টিও উধাও। ৯টা বেজে গেলেও সেন্টার খোলা হয় না দীর্ঘদিন ধরে। সেই কারনে গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে হবে।
ওই কেন্দ্রের দায়িত্বে থাকা ফিরোজা খাতুন বলেন, আজ একটু দেরি হয়েছে। তবে সঠিক নিয়মে খাওয়া দাওয়া করানো হয়। সেন্টারে টিউবয়েলটি কয়েক দিন আগে চুরি হয়ে গিয়েছে। এদিন ফিরোজা খাতুন কেন্দ্রে আসতেই গ্রামের বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকে। খবর পেয়ে আসে ইটাহার থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

