বিধানসভা থেকে বিজেপির ৫ বিধায়ককে বহিষ্কার করার প্রতিবাদে রানাঘাট থানার সামনে বিক্ষোভ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ মার্চ: অগণতান্ত্রিকভাবে রাজ্য বিধানসভা থেকে বিজেপির ৫জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, এই অভিযোগে গোটা রাজ্যের সঙ্গে মঙ্গলবার রানাঘাট থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি।

গতকাল বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধানসভায় বিজেপির চিফ হুইপ মনোজ টিগগা সহ ৫ জন বিজেপি বিধায়কের ওপর আক্রমণ করেছে তৃণমূল বিধায়ক। এই অভিযোগ তুলে এবং একইসঙ্গে অগণতান্ত্রিকভাবে বিরোধী দল নেতাসহ ৫বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে অভিযোগে আজ গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন নদিয়ার রানাঘাট থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তথা বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। রানাঘাট থানার সামনে এদিন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় জনতা পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *