রিজিওনাল অফিসে ব্যাঙ্ক এজেন্টদের বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুন: বৃহস্পতিবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রিজিওন্যাল অফিসে ডেপুটেশন জমা দিয়ে বিক্ষোভ দেখান ব্যাঙ্কের এজেন্টরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন তারা বেতন পাচ্ছেন না। এজেন্টদের দাবি, সময় মতো বেতন দেওয়ার পাশাপাশি আরবিআইয়ের নিয়ম অনুযায়ী কমিশন বাড়াতে হবে। এই সমস্ত এজেন্টদের আতিআতি নামক এক সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয় এবং এদের কাজ প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাঙ্কের পরিষেবা প্রদান করা।

এই কোভিড পরিস্থিতিতে দীর্ঘ ছয় মাস বেতন পাচ্ছেন না তারা না। বেতন হিসেবে মাসে যে সামান্য দু হাজার টাকা দেওয়া হচ্ছে তার পাশাপাশি আরবিআইয়ের নিয়ম অনুযায়ী তাদের কমিশন দিতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় সাড়ে চারশো এজেন্ট রয়েছে। এই দাবি মানা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে ব্যাঙ্ক এজেন্ট সংগঠনের সদস্য প্রতাপ নাগ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *