“আমরা ২৭ দিনের বঞ্চিত অনশনকারী, প্রেস ক্লাবের সামনে দেওয়া প্রতিশ্রুতি পালন করুন”,বিক্ষোভ বহরমপুরে মুখ্যমন্ত্রীর জনসভায়

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৯ ফেব্রুয়ারি: মঙ্গলবার বহরমপুর ষ্টেডিয়ামে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়। আর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে যখন ওঠেন তখন বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কিছু যুবক। পার্শ্ব শিক্ষক সংগঠনের ইতি মধ্যেই ২৭দিন ধরে অনশন চলছে, আর এই বিক্ষোভ আঁচ এবার এসে পড়ল বহরমপুরে মুখ্যমন্ত্রীর জনসভায়।

তাদের হাতের প্লাকার্ডে লেখা ছিল, “আমরা ২৭ দিনের বঞ্চিত অনশনকারী। প্রেস ক্লাবের সামনে দেওয়া প্রতিশ্রুতি পালন করুন।” যদিও বিক্ষোভ চললেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কর্ণপাত করেননি। কর্তব্যরত পুলিশ কর্মীরা এই বিক্ষোভকারীদের বসিয়ে দেয়।

মঙ্গলবার থেকেই জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর দিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। কিন্তু দিনের পর দিন পার্শ্ব শিক্ষক যারা আন্দোলন ও অনশন করে চলেছেন তাদের কথা শোনা হচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনরত এই পার্শ্ব শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *