বিজেপি কর্মীদের মারধরের প্রতিবাদে বনগাঁ মহকুমা শাসকের দফতরের গেটে বসে বিক্ষোভ, পাল্টা অভিযোগ তৃণমূলের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ ফেব্রুয়ারি: বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা অভিযোগ তৃণমূলের। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা।

বিজেপির অভিযোগ, শনিবার দুপুর দেড়টা নাগাদ বিজেপি কর্মীর ব্যানার ফেস্টুন লাগিয়ে বুথ সাজাতে যায়। সেই সময় তাদের কর্মী সমর্থকদের মারধর করে তৃণমূল দুষ্কৃতীরা। পুলিশ প্রশাসন নির্বিকার এই অভিযোগ এনে মহকুমা শাসকের বাংলোর গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করে বিজেপি নেতা কর্মীরা। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমা শাসক কাশারির বাংলোর সামনে।

অভিযোগ, ১০ নম্বর ওয়ার্ডের মিত্র পাড়ার বুথে ব্যানার পতাকা টাঙাচ্ছিলো কয়েকজন বিজেপি কর্মী। সেই সময় এলাকার তৃণমূল কর্মীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে৷ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়, বলেন, আমাদের দলীয় পতাকা ফেলে দিয়ে বেশকিছু যুবক তাদের পতাকা লাগাচ্ছিল, প্রতিবাদ করতে গেলে আমাদের কর্মীদের মারধর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *