হকারদের পূনর্বাসনের দাবিতে বিক্ষোভ শান্তিপুর স্টেশনে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ ডিসেম্বর:
রেলস্টেশনের হকার উচ্ছেদ মানছি না মানবো না এই দাবিতে হকারদের আন্দোলন শান্তিপুর রেল স্টেশনে। সোমবার ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও চলছে হকারদের আন্দোলন। আইএনটিটিইউসি ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন শান্তিপুর শাখা হকার ইউনিয়নের পক্ষ থেকে এই বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্যের সব স্টেশনের মতই শান্তিপুর রেলস্টেশনের হকারদের উচ্ছেদ করার নোটিস জারি করেছে রেল কর্তৃপক্ষ। রেলের এই সিদ্ধান্ত তারা মানবেন না। যতক্ষণ না পর্যন্ত রেলের পক্ষ থেকে হকারদের পূর্ণরবাসনের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলছে চলবে। এমনিতেই একের পর এক লকডাউন এর কারণে রেলের হকারদের না খেয়ে দিন কাটাতে হয়েছে, হকারদের পরিবারগুলি দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটিয়েছে এমত অবস্থায় রিলের এই সিদ্ধান্ত কিছুতেই মানা সম্ভব নয়। রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচির পরে হকার ইউনিয়নের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *