মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ, তুমুল ধুন্ধুমার

রাজেন রায়, কলকাতা, ২৯ এপ্রিল: ভোট প্রক্রিয়ায় মন্থর হয়ে যাওয়ার অভিযোগ শুনে মানিকতলায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। অভিযোগ, তাঁকে ঘিরে অতর্কিতে বিক্ষোভ শুরু করে তৃণমূল সমর্থককরা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধস্তাধস্তি, হাতাহাতির অভিযোগ। ঘটনায় আহত হন তৃণমূলের এক মহিলা কাউন্সিলরও।

তৃণমূলের দাবি, গোলমাল পাকাতে এসেছেন বিজেপি প্রার্থী। কল্যাণ চৌবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, এখানে ভোটগ্রহণ প্রক্রিয়া মন্থর করে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে নিগ্রহ করেছে বিজেপির লোকজন। তাকে লাথি ঘুষি মারা হয়েছে।

ঘটনাস্থলে বসে পড়েন বিজেপি প্রার্থী। ঘটনাস্থলে এসে পৌঁছন তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। তাঁর অভিযোগ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধর করা হয়েছে। এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যান নির্বাচনী পর্যবেক্ষক। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও থমথমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *